The voice of Brahmanbaria || Local news means the world is

৩১ ডিসেম্বর শনিবার থেকে শুরু তিন দিনব্যাপী অদ্বৈতমেলা

abmডেস্ক ২৪:: বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ স্মরণে আজ শনিবার ৩১ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হবে তিনদিনের অদ্বৈতমেলা। তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে শনিবার বিকাল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্ধোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লেখক র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত মেলায় কর্মসূচীর মধ্যে থাকবে উদ্ধোধন, অদ্বৈত জন্মভিটায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, লোকগান-লোকনাচের আসর,কবিতা পাঠ ও আবৃত্তি, অদ্বৈত সম্মাননা প্রদান। এ বছর অদ্বৈত চর্চা ও গবেষণার জন্য অদ্বৈত সম্মাননা গ্রহণ করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। এ বছর মেলার শেষদিনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদযাপন করা হবে।

মেলায় ভারত ও বাংলাদেশের কবি, আবৃত্তিশিল্পি ও সাহিত্যিকরা অংশ নেবেন বলে জানালেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন। তিনি জানান, ২০১৩ সালের ১ জানুয়ারি অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈতমেলা শুরু হয়। অদ্বৈতমেলার সকল প্রস্তুতি শেষ হয়েছে। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর স্টলও থাকবে। অদ্বৈতমেলা একটি লোকজ উৎসবে পরিনত হবে বলেও তিনি জানান।

Exit mobile version