
সভায় দরবার শরীফের মরহুম পীর সাহেব আলহাজ¦ হযরত মাওলানা গোলাম হাক্কানী (রাঃ) এর লেখা তিনটি বইয়ের পুণর্মুদ্রন ও মোড়ক উন্মোচন করেন মরহুম হযরত মাওলানা গোলাম হাক্কানী সাহেবের বড় সাহেবজাদা আড়াইবাড়ী দরবার শরীফ মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হযরত মাওলানা এবিএম গোলাম কিবরীয়া সাঈদী। পিতার লেখা তিনটি বই দীর্ঘদিন পর পুণর্মুদ্রন করেন গোলাম হাক্কানী সাহেবের অপর সাহেবজাদা দরবার শরীফের বর্তমান গদিনিশিন পীর হযরত মাওলানা গোলাম খাবির সাঈদী।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা সভায় আড়াইবাড়ী সাঈদীয়া ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মরহুম হযরত মাওলানা গোলাম হাক্কানী (রাঃ) বড় সাহেবজাদা ও মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হযরত মাওলানা এবিএম গোলাম কিবরীয়া সাঈদী, আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদিনিশিন পীর হযরত মাওলানা গোলাম খাবির সাঈদী, ইসলামী আলোচক হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি, আড়াইবাড়ী সাঈদীয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলাম সেক্রেটারী পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, সাবেক সভাপতি আবদুল হান্নান মাষ্টার প্রমুখ। এসময় মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসংগত, কসবা পৌর শহরের আড়াইবাড়ী এলাকায় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হযরত মাওলানা আজগর আহাম্মদ (রাঃ) এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত করেন এই দরবার শরীফ ও আড়াইবাড়ী সাঈদিয়া ইসলামিয়া কামিল মাদরাসা। তখন থেকে দরবার শরীফের উদ্যেগে এলাকার মানুষের স্বতস্ফুর্ত সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে মাদরাসা সংলগ্ন মাঠে বিশাল এই মাহফিল। মাহফিলকে কেন্দ্র ভক্ত ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে ওই দিন এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।