The voice of Brahmanbaria || Local news means the world is

৩০ তারিখের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, উপ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান, শামসুল আরেফিন নাঈম, জেলা যুবলীগ নেতা হাজী মাহমুদুল হক ভূঞা, মাহমুদুর রহমান জগলু, এহছান উল্লাহ্ধসঢ়; মাসুদ, জহিরুল ইসলাম জহির, মোবাশ্বের আলী খাদেম বাবু, এডঃ এনামুল হক কাজল, মশিউর রহমান লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, ইমরান আলী মামুন, আকবর হোসেন লিটন, আল আমিন সওদাগর, নাসিরনগরের আমিনুল ইসলাম বেলায়েত, সরাইলের এডঃ আশরাফ উদ্দিন মন্তু, নবীনগরের আশরাফুল ইসলাম রিপন, কসবার এম এ আজিজ, আখাউড়ার আব্দুল মোমিন বাবলু, আশুগঞ্জের শাহীন বখসী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, হেলাল উদ্দিন, মহসিন খান, আবুল কালাম ভূইয়া, শাহ আলম সরকার, স্বপন রায়।

Exit mobile version