The voice of Brahmanbaria || Local news means the world is

৩০ জুলাই অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন। সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদস্য উম্মে ফাতেমা বেগম নাজমা শিউলি আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মিসেস নায়ার কবির, তাজ মোঃ ইয়াছিন সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Exit mobile version