The voice of Brahmanbaria || Local news means the world is

৩০ ঘন্টা পর ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেল লাইন মেরামতশেষে ৩০ ঘন্টা পর চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে।

শুক্রবার রাতে পৌণে ৮ টায় বিষয়টি নিশ্চত করেছেন সহকারী আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক।

তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করার পর রেল লাইন মেরামত, স্লীপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামূখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।

এদিকে দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো: খাইরুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায় গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

Exit mobile version