The voice of Brahmanbaria || Local news means the world is

১৪ দলের নেতৃবৃন্দ শহরের বিভিন্নস্থানে নৌকার পক্ষে গণসংযোগসহ হ্যান্ডবিল বিতরণ

মুক্তিযোদদ্ধের পক্ষে শক্তি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি-কে নৌকা প্রতীকের পক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় ১৪ দলের নেতৃবৃন্দ শহরের রেলস্টেশন, কালীবাড়ির মোড়, টি.এ.রোড, হাসপাতাল রোড, কুমারশীল মোড়সহ বেশ কিছু জায়গায় গণসংযোগসহ হেন্ডবিল বিতরণ করেন।

এ সময় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, এড. নাসির মিয়া, কমরেড নজরুল ইসলাম, মিজানুর রহমান আঙ্গুর, শামসুল আলম, ফিরোজ পাটোয়ারি, মনিরউজ্জামান খন্দাকার, পরিতোষ রায় প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।

Exit mobile version