The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪৪ কেজি গাঁজা, বিয়ার এবং হুইস্কি উদ্ধার

bgb195161 ১৯ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজা, ১২ বোতল বিয়ার এবং ০২ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য ১৯ মে ২০১৬ তারিখ রাত ০৭:৪০ ঘটিকায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজা, ১২ বোতল বিয়ার এবং ০২ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ঐ উপজেলার কাশিনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে রাত ০৮:১৫ ঘটিকায় আরও ১০ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য ১,৬০,০০০ টাকা। এইসব অভিযানে মাদক চোরাকারীকে আটক করা সম্ভব হয়নি ।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ

Exit mobile version