The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি, ইস্কফ, ফেনসিডিল, ও গাঁজাসহ আসামী আটক

12bgb১০ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল হুইস্কি, ৪৯ বোতল ইস্কফ, ৩৩ বোতল ফেনসিডিল ও ১৩ কেজি গাঁজাসহ আসামী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১০ মে ২০১৬ তারিখ ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে কসবা উপজেলার কালিবাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল হুইস্কি, ও ১১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপর একটি পৃথক অভিযান পরিচালনা করে নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে নোয়াবাদী সীমান্ত এলাকা হতে ৪৯ বোতল ইস্কফ এবং ৩৩ বোতল ফেনসিডিল আটক করেছে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। এছাড়া কসবা সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ আবু হানিফ এর নেতৃতে কসবা বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজাসহ ০১ (এক) জন আসামী আটক করেছে বিজিবি জওয়ানেরা। আসামীর নাম ও ঠিকানা- (১) মোঃ সাকিল মিয়া (২৮), পিতা- মোঃ নান্নু মিয়া, গ্রাম- ও ডাকঘর- পাঁচয়ানী, থানা- মতলব, জেলা- চাঁদপুর। ধৃত আসামী মোঃ সাকিল মিয়া (২৮) কে মাদক বহনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আরিফুল ইসলাম ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করেছে।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি আসামীসহ মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ

Exit mobile version