The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা আটক

bgb2516ডেস্ক ২৪:: ০২ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩৬ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

০২ মে ২০১৬ তারিখ সকাল বিকাল ৫ টায় ট্যানজিট ক্যাম্পের সুবেদার মোঃ আলী আরশাদ এর নেতৃত্বে বি-বাড়ীয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকা থেকে ৩৬ কেজি গাঁজা আটক করেছে বিজিবি সদস্যরা। এ অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version