
কসবা বিওপির টহল কমান্ডার নায়েক পরিতুশ ও বিএসএফ বাবলু এর নেতৃত্বে ৪৯০ বোতল হুইস্কি ও মদ এবং মইনপুর বিওপি টহল দল বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজা ৬৫ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে ৪৯০ বোতল হুইস্কি, ২টি রিক্শা, ৫১ কেজি গাঁজা,৬৫বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। আটককৃত মালের মূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫শত টাকা বলে জানান।