
অদ্য ৩১ মার্চ ২০১৬ তারিখ আনুমানিক রাত ২টায় আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযানে জুনিয়র কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল হুইস্কি জব্দ করছে ঐ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফেনসিডিল এবং হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেন।