
৩০ মার্চ ২০১৬ তারিখ দুপুর ১টায় বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ আক্তার এর নেতৃত্বে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। অপরদিকে পৃথক একটি অভিযানে জুনিয়র কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর নেতৃত্বে একই উপজেলার নলগড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ বোতল হুইস্কি জব্দ করছে সিংগারবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানেরা। তবে এ অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফেনসিডিল এবং হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।