
অদ্য ২৩ মার্চ ২০১৬ তারিখ দুপুর ০১টায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ খালিদ হোসেন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। অপরদিকে পৃথক একটি অভিযানে বি-বাড়ীয়া সদর উপজেলার ভাদুঘর এলাকা হতে ৩৭ বোতল হুইস্কি জব্দ করেছে বি-বাড়ীয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।