The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

bgb23316ডেস্ক ২৪:: ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর (২২ মার্চ ২০১৬ তারিখ দিবাগত রাত) চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকাসহ ৫৭ কেজি গাঁজা এবং ০৩ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রাত আনুমানিক ১১টায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর এলাকায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করে ৫৭ কেজি ভারতীয় জট গাঁজাসহ ০১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বিজিবি। অপরদিকে পৃথক একটি অভিযানে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকা হতে ০৩ বোতল ফেনসিডিলসহ ০১টি মোটর সাইকেল জব্দ করেছে শ্যামনগর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। তবে এ সময় মাদক চোরাচালানের দায়ে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version