The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

bgb8316গত ০৮ মার্চ ২০১৬ তারিখ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
০৮ মার্চ সন্ধায় ০৭:৪৫ ঘটিকায় আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কাশিনগর এলাকায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। তবে এ সময় আসামীকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে ০৮ মার্চ ০৮:০০ ঘটিকায় একই উপজেলার সীমান্তবর্তী শিবনগর ও মিনারকোট এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৪ বোতল ভারতীয় হুইস্কি ,৩৪ বোতল ফেন্সিডিল, ০৪ প্যাকেট ভারতীয় আতঁশ বাজি ও একটি বাইসাইকেল জব্দ করে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা।

এছাড়া একই উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় জুনিয়র কর্মকর্তা জোনাব আলী নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় আরসি কফ ও ০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে শ্যামনগর সীমান্ত ফাঁড়ীর সদস্যরা ।

অদ্য ০৯ মার্চ বিকাল ০৪:৩০ ঘটিকায় আখাউড়া সীমান্তবর্তী আজমপুর এলাকায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় ইস্কাপ ও ২৫ বোতল ভারতীয় আরসি কফ উদ্ধার করে আজমপুর সীমান্ত ফাঁড়ীর সদস্যরা ।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version