
অদ্য ০৪ অক্টোবর ২০১৫ তারিখ বিশেষ অভিযানে মঈনপুর বিওপি টহল কমান্ডার নায়েক শরিফুল ইসলাম এর নেতৃত্বে ১০০ বোতল ভারতীয় হুইস্কি এবং ঘাগুটিয়া বিওপি টহল কমান্ডার হাবিলদার দেলোয়ার হোসেন এর নেতৃত্ব ২১ বোতল হুইস্কি আটক করা হয়।
কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে ১২১ বোতল বিভিন্ন প্রকার হুইস্কি আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরচালান বিরোধী অভিযান বিজিবি অব্যাহত রাখছে। বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে সহযোগীতা এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।