
০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ৪২ বোতল ইস্কফ আটক করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।
অপরদিকে আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার নোয়াবাদি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় ৫০ বোতল হুইস্কি জব্দ করা হয়।
এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।