
কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমান আতঁশ বাজি আটকের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সীমান্ত অতিক্রম করে যেন কোন প্রকার অবৈধ মালামাল বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবি অত্যান্ত তৎপর রয়েছে। এ ব্যাপারের সীমান্ত এলাকার জনগনদের সার্বিক সহযোগীতা কামনা করেন।