The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

অদ্য ০৮ জুলাই ২০১৭ তারিখ ভোর ০৫:২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চানপুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক শ্রী সনাতন কুমার রায় এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়াও ঘাগুটিয়া সীমান্ত এলাকায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ সোলায়মান এর নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version