
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ২৪ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আখাউড়া সীমান্ত ফাঁড়ীর সদস্য নায়েক মোঃ মঞ্জুর মোরশেদ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাস্থ মঈনপুর বাজারে গত রাত আনুমানিক ৪টায় একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১,৪০,০০০/- টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই অভিযানে চোরাকারবারী কাউকে আটক করা সম্ভব হয়নি।