The voice of Brahmanbaria || Local news means the world is

১০ পৌরসভায় আ.লীগের প্রার্থীর নাম ঘোষণা

3759
ঢাকা: দ্বিতীয় দফার পৌর নির্বাচনের জন্য ১০টি পৌরসভার মেয়র পদে নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দ্বিতীয় পর্বের ১০টি পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করেন।

আগামীকাল বৃহস্পতিবার ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় প্রধান শেখ হাসিনার সই করা মনোনয়নপত্র ওই প্রার্থীদের দেওয়া হবে। আগামী ২০ মার্চ ভোটগ্রহণ হবে।

১০ পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা হলেন- আতিকুর রহমান আতিক (হারাগাছ, রংপুর), জহিরুল হক রায়হান (কবিরহাট, নোয়াখালী), মোসাদ্দেক আলী (কালিগঞ্জ, ঝিনাইদহ), লিয়াকত আলী তালুকদার (ঝালকাঠি সদর), আবু ফয়েজ মো. রেজা (ভাঙা, ফরিদপুর), রফিকুল ইসলাম (সোনাগাজী, ফেনী), আবদুল মালেক (নাঙ্গলকোট, কুমিল্লা), আলমগীর চৌধুরী (চকরিয়া, কক্সবাজার), মকসুদ মিয়া (মহেশখালী, কক্সবাজার), নায়ার কবীর (ব্রাহ্মণবাড়িয়া সদর)

এবার দলীয় প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন হচ্ছে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনও দলীয়ভাবে হবে।

Exit mobile version