The voice of Brahmanbaria || Local news means the world is

১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান

জেলা পরিষদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে নিজেদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভারত ও যুক্তরাজ্যে ১০দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। তিনি গত ২০ আগস্ট ভারত ও যুক্ত রাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।প্রেস রিলিজ

Exit mobile version