
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন হিজড়া জনগোষ্ঠিকে কোন ভাবেই আলাদা করে দেখার বা সামাজিক ভাবে তাদেরকে অমর্যাদা করার কোন সুযোগ নেই । তারা ও আমাদের মতই মানুষ । তাদের ও রয়েছে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার। জন্মের পর থেকে তাদেরও রয়েছে সাধারণ মানুষের মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবার । তাই সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে । এই সময় হিজড়া জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতাসহ বাসস্থান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।জেলা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত উত্তরণ-৩ নামক বিউটি পার্লারে হিজড়াদের কর্মসংস্থানের পাশা-পাশি কর্ম দক্ষতার ভিত্তিতে সম্মানজনক পেশায় জীবিকা নির্বাহের সবাত্নক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন এবং আইন-শৃঙ্খলা, জনওৎপাত বা অসামাজিক কাজকর্মে লিপ্ত না হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দপ্তর), সহকারি পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়া।, ডিআইও(১), বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়া।প্রেস রিলিজ