The voice of Brahmanbaria || Local news means the world is

হাজেরা খাতুনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র শোক প্রকাশ

shokপ্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলা গ্রামের বাসিন্দা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ ইনামুল হক হেলালের মাতা, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা হাজেরা খাতুনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ ও সহ-সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে চেম্বার নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Exit mobile version