
এ সময় অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি আব্দুল লতিফ, সরাইল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবেদ আল হাসান, পাকশিমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আক্কাস মন্ডল। এছাড়া আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী সাঈদুর রহমান, হাজী নাছির মিয়া, শের আলী মিয়া, মোশারফ হোসেন মুন্সি, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিম মিয়া, ভবানিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাছির মেম্বার, আশুগঞ্জ বন্দর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মোমিন মাষ্টার, আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, সাদেক মিয়া, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খলিল, ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন, রবিউল, তানভীরসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।
হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া বলেন, দীর্ঘ দিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যে কোন আন্দোলন সংগ্রামে দলের জন্য অগ্রনী ভূমিকা পালন করেছি এবং দলকে সু সংগঠিত রাখতে ভূমিকা পালন করেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমি আগামী নির্বাচনে অংশ গ্রহন করতে চাই। এবং আশুগঞ্জ ও সরাইলবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।