
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শামসুল ইসলাম (কামাল) এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৭ ডিসেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিককাণ্ডে খবর পেয়ে পাশ্ববর্তী হরষপুর মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। হরষপুর রেলওয়ে স্টেশন আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছৃটে যাই। তাৎক্ষিক ভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে পাশাপাশি ফায়ার সার্ভিস না থাকায় তারা দ্রুত আসতে পারে নাই। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম,ইয়াছির আরাফাত বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে খোঁজখবর নিয়েছি,স্টেশন টি মাধবপুর সীমান্তে পরেছে এবং ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।