The voice of Brahmanbaria || Local news means the world is

স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী:: ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

logo20140727085220আগামী ২৭ জুলাই, বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস, অর্থ সম্পাদক এম. বেলাল হোসেন, ত্রান দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক শেখ মনির হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাদ জোহর পুরাতন কাচারী মসজিদে মিলাদ মাহফিল, বিকাল ৪টায় ইন্ডাষ্ট্রিয়েল স্কুল প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রা, বিকাল ৫টায় স্থানীয় পৌর মার্কেট চত্বরে আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় একই স্থানে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচীকে সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ।প্রেস রিলিজ

Exit mobile version