The voice of Brahmanbaria || Local news means the world is

স্বপ্ন চিকিৎসক হতে চায়

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ কাজী জান্নাতুল ইসলাম স্বপ্ন। এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় দি ব্লু বার্ড স্কুল থেকে অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। স্বপ্ন উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ব্যবসায়ি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভীর মেয়ে। মাতা রুপা ইসলাম গৃহিনী। তার এ গৌরবোজ্জল ফলাফলের জন্য দাদা দাদী মা বাবা শিক্ষক শিক্ষিকার সহযোগীতার উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানব সেবার স্বপ্ন দেখছে জান্নাতুল ইসলাম। সে সকলের দোয়া প্রত্যাশী।

Exit mobile version