
সূত্রে জানা যায়, নবীনগর উপজেলা তেনপুর গ্রামের রমিজ উদ্দিনের ছোট ছেলে কয়েক বছর আগ থেকেই ভোলাচং এলাকাতে বসবাস করতো। তিনি দীর্ঘদিন প্রবাসে জীবন কাটিয়ে দেশে এসে বিয়ে করে আবারো জীবিকার তাগিদে বিদেশের মাটিতে পা রাখেন। মাত্র চার মাস আগে তিনি সৌদি আরোবে যান। এক সন্তানের জনক নুরু মিয়া কাজ শেষে নিজ রুমে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হোন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায় নেমে আসে।