
বিল্লাল হোসেন, সৌদি আরব থেকে :: সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে সৌদিআরবের রাজধানী রিয়াদে হতে যাচ্ছে সব চেয়ে বড় বিজয়-মেলা।মেলাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মেল উদযাপন কমিটি। সম্প্রতি এ বিষয়ে হয়ে যাওয়া প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,অা.ক.ম.রফিকুল ইসলাম,ফারুক অাহমেদ চাঁন,মিজানুর রহমান কমল,মুফাজ্জল হোসেন সপন,অাবু কাউসার,মনির হোসেন বেপারী, মুতাহার হোসেন লিটন,হালিম নূর সহ অন্যান্য নেতা কর্মি বৃন্দ।
প্রস্তুতি সভায় মেলার কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয় । সাংস্কৃতি পরিচালনা কমিটির সদস্যরা হলেন অাব্দুসসালাম কিরণ, নুজ্জামান সুমন, সাইফুল ইসলাম সুজন ও অাব্দুল হালিম টিপু। মেলায় সকল বাংলাদেশীদের জন্য প্রবেশাধার উন্মুক্ত রাখা হয়েছে।