The voice of Brahmanbaria || Local news means the world is

সূর্যমুখী কিন্ডার গার্টেনের প্রবীন শিক্ষক মানিক স্যারের ইন্তেকাল ॥ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া

14342662571শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্যমূখী কিন্ডার গাটেনের প্রবীন শিক্ষক মধ্যপাড়া নিবাসী কাজী মোস্তাফিজুর রহমান (মানিক স্যার) শনিবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ সকালে বিদ্যালয়ে পৌছালে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সূর্যমুখী কিন্ডার গার্টেনে দোয়া ও কোরআন খতম এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়। পরে বিদ্যালয়ের অধ্যক্ষা সালমা বারী সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। এদিকে তার মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. ইনামুল হক হেলাল, সহসভাপতি রফিকুল ইসলাম, অধ্যক্ষ সালমা বারী, সদস্য মোজাম্মেল হক, এড. তানভীর ভ’ইয়া, আ.ফ.ম কাউসার এমরান, কামরুল ইসলাম, মহিতোষ রায়, সামছুন্নাহার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গতকাল রবিবার বাদ যোহর শেরপুর মাজার প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে শেরপুর কবরস্থানে দাফন করা হয়।প্রেস রিলিজ

Exit mobile version