The voice of Brahmanbaria || Local news means the world is

সুহিলপুর ইউনিয়ন ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা জননেতা ইজ্ঞিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর পুনিয়াটস্ত বাস ভবনে আজ বিকাল ৪.০০ ঘটিকার সময় সদর উপজেলাস্থ ৩নং সুহিলপুর ইউনিয়ন ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে মো: মোস্তফা সরকার (শিকল) কে সভাপতি, মো: মুর্শেদ হাজারি কে সিনিয়র সহ-সভাপতি, মো: আব্দুর রহিম (মাহিন) কে সাধারণ সম্পাদক, মো: কাজী বায়েজিত কে সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও মো: মেহেদি হাসান (ফারুক) কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: আশিকুল ইসলাম (সুমন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোল্লা সালাউদ্দিন, ইমদাদ আহম্মেদ সুমন, মহিউদ্দিন, শাহবুদ্দিন, মো: তৈয়ব, কাজী মাহমুদ সোহেল, বাবু, রোবেল ও আকরাম সহ সুহিলপুর ইউপির নেতৃবৃন্দরা।

সভায় বক্তারাঃ- বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র কে ফিরিয়ে আনতে হলে বর্তমান আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেয় এবং তা সফল করতে হলে ছাত্রদলের সূর্য সৈনিক ভাইদেরকেই মূল ভূমিকা পালন করতে হবে। আগামীদিনে বর্তমান আওয়ামী সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল আন্দোলনের ডাক দিবেন তাতে নব-নির্বাচিত ছাত্রদলের সকল সদস্যগণদের রাজপথে থেকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান। উক্ত সভা পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: তানভীর রুবেল।প্রেস রিলিজ

Exit mobile version