
সোমবার সকাল ১১ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে বিভিন্ন সংগঠন ও তাঁর কর্মময় জীবনের সুহৃদ এবং স্বজনরা তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে উপজেলার ভবানিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।