The voice of Brahmanbaria || Local news means the world is

সিলেটে কিশোর রিফাত হত্যা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল আহমেদ (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। শনিবার (২২ আগস্ট) র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
্যাব জানায়, গত ২১ জুলাই সিলেট নগরের দক্ষিণ সুরমা থানাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রিফাতকে হত্যা করা হয়। রিফাত চৌকিদেখী এলাকার দ্বীপশিখা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে ফুটবল খেলার সময় ফাউল করাকে কেন্দ্র করে রিফাতের দলের সদস্যদের সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত খেলা ছেড়ে দল নিয়ে মাঠ থেকে চলে যেতে চাইলে প্রতিপক্ষের সদস্যরা তাদের হুমকি দেন এবং মাঠ ছাড়তে বাধা দেন।
পরে রিফাত ফোনে বিষয়টি তার বন্ধুদের জানায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে কাজীরবাজার এলাকার শেখঘাট ব্রিজে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন।
রিফাতকে রক্ষা করতে তার বন্ধু সাব্বির আহমদ, আব্দুস সামি ও রবিউল এগিয়ে এলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয়রা আহত রিফাতসহ অন্যদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিফাতের মা বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে গোয়েন্দা তৎপরতা জোরদারের পর এজাহারনামীয় আসামি জুয়েল আহমেদকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।
্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Exit mobile version