
জাহিদুল মৃত্যুকালে মা, স্ত্রী, তিন কন্যা ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহিদুল হক কসবা উপজেলার মেহারী ইউনিয়নের কালসার গ্রামে মৃত রোমান মিয়ার তৃতীয় ছেলে। তিনি জেলা শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বসবাস করতেন।
এদিকে জাহিদুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। জাহিদুল হকের মৃত্যুসংবাদে জেলা স্বাস্থ্য বিভাগের অফিসগুলোতে শোকের ছায়া নেমেছে বলে বিবৃতিতে উল্লেখ করে বলা হয়- জাহিদুলের মৃত্যুতে সিভিল সার্জনের কার্যালয়সহ ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।