The voice of Brahmanbaria || Local news means the world is

সিটি সেন্টারে আগুন

fired451786435
সামান্য ভুল যে অনেক বড় ক্ষতির কারন হয়ে দাড়ায় সেটা আরও একবার কাছ থেকে উপলদ্ধি করতে পেরেছে শহরের বিলাশবহুল শপিংমল সিটি সেন্টারের ব্যবসায়ীরা। বুধবার বিকেল ৫ টা নাগাদ শপিংমলটির সামনের উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তারে একটি কোম্পানির প্রচারণার ব্যানার জড়িয়ে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রনে আনে। দমকল বাহীনির কর্মকর্তারা জানান, সঠিক সময়ে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে না আনতে পারলে বড় ধরনের ক্ষতি হতে পারত।

Exit mobile version