
এ উপলক্ষে ঐদিন সন্ধ্যায় মরহুমের পৈত্রিক নিবাস ভাতশালা রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়ির মসজিদে ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে ইফতারপূর্ব দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ঢাকা মোহাম্মদপুর জামে মসজিদের খতিব, আখাউড়া মুহিউস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আসাদ আল হাবিব কাজল।
এছাড়া বাদ তারবিহ ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ পোষ্ট অফিস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল বাছির কাশেমী। উল্লেখ্য, মরহুম মোঃ আবুল হাশেম (মলাই) ভূঁইয়া দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ আবুল হাসনাত ভূঁইয়া অপুর পিতা।প্রেস রিলিজ