
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে নবীনগর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন সোহেল,তাজুল ইসলাম মনা,সাইদুর রহমান, গোলাম মাওলা,আবু সায়েদ,এড.বোরহানউদ্দিন,এড.আলাউদ্দিন,মনজুর আলম মজনু, আজ্জম,সাধারণ সম্পাদক এমদাদুল বারী,ইকবাল হোসেন রাজু,ওমর ফারুক, আবু সায়েদ স্বপন, নূরুল ইসলাম ,আল আমিন, শাহীন রেজা, টিপু সুলতান, সাইদুর রহমান সেন্টু সহ ২১টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ।
বক্তারা বলেন, বিএনপির নামধারী কতিপয় ব্যক্তি সাবেক এমপি মরহুম আলহাজ¦ কাজী মোঃ আনোয়ার হোসেন সম্পর্কে অশ্লিল ও কুরুচিপুর্ন মিথ্যা বক্তব্য দিয়েছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আপনারা আপনাদের বক্তব্য প্রত্যাহার করুন নতুবা বিএনপির রাজনীতিতে ও নবীনগরের মাটিতে আপনাদেরকে অবাঞ্চিত ঘোষনা করা হবে এবং এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত নবীনগরে আপনাদেরকে আর কোন সভা সমাবেশ করতে হওেয়া হবেনা বলে জানান।