The voice of Brahmanbaria || Local news means the world is

সাংবাদিক বাহার মোল্লাকে জেলা নাগরিক ফোরামের অভিনন্দন

Bahar-Molla_2ব্রাহ্মণবাড়িয়া পাঠক নন্দিত স্থানীয় পত্রিকা দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রধান প্রতিবেদক জেলা সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জেলা নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া।
ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্য ও জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তসহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন , দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার জেলা শীর্ষ স্থানীয় জনপ্রিয় পাঠক নন্দিত পত্রিকাসমূহের মধ্যে একটি উল্লেখ্যযোগ্য পত্রিকা। এই গুরু দায়িত্ব পেয়ে বাহারুল ইসলাম মোল্লা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিজেকে আরো দায়িত্বশীল ভূমিকায় পরিচয় দেবেন। বাহারুল ইসলামের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Exit mobile version