
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সুর সম্রাট দি-আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হওয়ায়, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিক,সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও বিভিন্ন মহলের শ্রেনী পেশার মানুষ।
সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লাকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা শহীদ পরিবার কেন্দ্রীয় কমিটি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, কসবা-আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডঃ এনামুল হক কাজল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ । বিবৃতিতে অভিনন্দন দাতারা সাংবাদিক বাহারুল ইসলামের আরো সাফল্য কামনা করেন।