The voice of Brahmanbaria || Local news means the world is

সাংবাদিক ও কলামিষ্ট জামাল সরকার মিন্টুর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৬: ব্রাহ্মণবাড়িয়ার সু-পরিচিত প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট এম এ জামাল সরকার মিন্টু ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউজ) শনিবার (১৬,০৭) রাত ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তার পরিবারের সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর তার এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জামাল সরকার মিন্টু ডেইলি অবজারভারের সাংবাদিক সীমান্ত খোকন’র চাচা । তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্রধাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও তার জীবনে বিভিন্ন জাতীয় পত্রিকায় নিষ্ঠার সাথে সাংবাদিকতার দায়ীত্ব পালন করেছেন ও কলাম লিখেছেন। একসময় তিনি ‘দৈনিক খবর’ পত্রিকায় দেশের পূর্বাঞ্চলীয় ব্যুরো হিসেবেও দায়ীত্ব পালন করেছেন।

Exit mobile version