
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সরাইল আশুগঞ্জ এলাকার উন্নয়নের জন্য এই অঞ্চলের সাংবাদিকরা কলম ধরতে হবে। একজন এমপি হিসেবে নয় আপনাদের বোন হয়ে এই এলাকার উন্নয়নের জন্য আমি সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। উন্নয়ন হলে সেটাও লিখুন, ভূল থাকলেও আমাদের বিরুদ্ধে লিখুন এতে আমরা আরো সচেতন হয়ে কাজ করব ইনশাআল্লাহ।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মো. শফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন প্রমূখ।