The voice of Brahmanbaria || Local news means the world is

সশস্ত্র ডাকাতদের হামলার ঘটনায় জেলা নাগরিক ফোরামের উদ্বেগ প্রকাশ

Bibrity2গত শুক্রবার রাতে হবিগঞ্জ জেলায় মাধবপুর থানায় এলাকায় সড়কে সশস্ত্র ডাকাতদের হামলায় জেলা নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্যসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয় । আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে নেতৃবৃন্দ হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যো উপস্থিত ছিলেন জেলা নাগরিক উপদেষ্টা শাহ আলম সরকার, বিশিষ্ট সাংবাদিক বাদল গুহ, আলোক চিত্র শিল্পী প্রান্তোষ চৌধুরী সাংবাদিক জাবেদ রহিম বিজন ,সাংবাদিক নজরুল ইসলাম শাহাজাদা, বিশিষ্ট সাংবাদিক আমিরজাদা চৌধুরী, প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন শাহিন ,আতাউর রহমান শাহিন , খবির উদ্দিন, সাফির উদ্দিন চৌধুরী রণি , সাংবাদিক উজ্জল চক্রবর্তী ,সাংবাদিক আজিজুর রহমান পায়েল , সুমন রায়, শিল্পী হৃদয় কামাল, ফারুক আহমেদ পারুল, সুদীপ্ত সাহা মিঠু সহ নেতৃবৃন্দ । পরে জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ পৃথক এক বিবৃতিতে ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। প্রেস রিলিজ

Exit mobile version