
সরজমিনে গত সোমবার রোববার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে গিয়ে হাসপাতালের আঙ্গিনায় ২০/৩০টি মোটর সাইকেল সারিবদ্ধভাবে থাকতে দেখা যায়। অনুসন্ধানে জানা যায় এসব মোটরসাইকেলের চালক বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি। হাসপাতালের আঙ্গিনায় তাদের মোটরসাইকেল রেখে হাসপাতালের বারান্দা ও বিভিন্ন কক্ষে তারা অপেক্ষমান থাকেন । সুযোগ বুঝেই আলাপ চারিতায় ব্যস্ত হয়ে পড়েন হাসপাতালের বিভিন্ন কক্ষে কর্তব্যরত ডাক্তারদের সাথে। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়।
এলাকাবাসীর ক্ষোভ উপজেলার ৫০শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল অফিস চলাকালীন সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের সঙ্গে রোগীদের চিকিৎসা-সেবার বিঘ্ন ঘটছে । তাদের প্রতিরোধ করে হাসপাতালে রোগীদের শতভাগ সেবার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবী এলকাবাসীর ।
এ বিষয়ে সরাইল উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মো. আইনুল ইসলাম বলেন , হাসপাতাল চলাকালে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের কক্ষে প্রবেশ করেছিল বিষয়টি আমি জানিনা। আমি এ বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেব।