
শিল্পকলা একাডেমির সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, বাংলা বিভাগের প্রধান (সাবেক) মানবর্দ্ধন পাল, নাসিরনগর কলেজের বাংলা বিভাগের প্রধান জামিল ফোরকান, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, মো. ইকবাল হোসেন, সরাইল কলেজের অভিভাবক প্রতিনিধি মো. মজিদ বক্স, সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সদস্য সচিব মো. হুমায়ুন কবির প্রমূখ।
কবিতা আবৃত্তি করেন- নাসিরনগর ঐকতাণ শিল্পকলার পরিচালক শিবলী চৌধুরী, উপলদ্ধি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. শরীফ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহবুবা তাবাচ্ছুম ছোবা, লগ্ন, জয়িতা ওয়াস্তি ও পূর্ণিমা বিশ্বাস।
নির্বাহী কর্মকর্তা ১০ জন কবিতা আবৃত্তিকারককে পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শিল্প সাহিত্যের ধারক ও বাহক ছিল সরাইল। মাদকাসক্ততা, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসতে হলে সাহিত্য শিল্প চর্চার বিকল্প নেই। তাই সরাইল শিল্পকলা একাডেমিকে আমি সবসময় সহযোগীতা করে যাব।