
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। প্রধান অতিথির উদ্যেশ্যে মানপত্র পাঠ ও প্রদান করেন সহকারি শিক্ষিকা তাহমিনা সুলতানা।
বক্তব্য রাখেন- সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি আ’লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দিলীপ কুমার নাগ, জেলা পরিবহন ও শ্রমিক নেতা মনসুর আলী দানা ও জেলা জাপা নেতা আবদুল আজিজ প্রমূখ।
বক্তারা মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পাওয়ায় এমপি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের রাস্তা ব্রিজ কালভার্ট শিক্ষা প্রদিষ্ঠান ও বিদ্যুৎ খাতে বর্তমান এমপি যে কাজ করেছেন। অতিতের কোন এমপি মন্ত্রী তা করতে পারেননি। প্রধান অতিথি বলেন, আপনাদের দেয়া সম্মান আমাকে আনন্দিত উদ্বেলিত মুগ্ধ ও অভিভূত করেছে। আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। ১১০ বছর আগে স্থাপিত এ বিদ্যালয় প্রমান করে এ গ্রামের মানুষ কতটা সভ্য। এ গ্রামের অনেক লোক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তিনি পরীক্ষা কেন্দ্রকে ধরে রাখার কথা উল্লেখ করে বলেন, বিদ্যালয়ের নতুন ভবন সহ পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করছেন । আলোচনা সভাশেষে বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।