
উপজেলা যুবদলের কমিটির আহবায়ক আবু সুফিয়ান বলেন, জাতীয় পার্টির সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা বিএনপির স্থানীয় সাংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া এবং বিএনপিকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন। আমরা এর প্রতিবাদ জানাই। এডঃ জিয়াউল হক মৃধাকে ক্ষমা চাইতে বলেন। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা বলেন, আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। আমি কাউকে কটাখ্য করে বক্তব্য দেই নাই। কারোর বিরুদ্ধে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই।