The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল মহিলা কলেজ পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আমিনুল ইসলাম আকস্মিকভাবে সরাইল মহিলা কলেজ পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নতুন এ কলেজটি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জেলা পরিষদের আরো ২-৩ জন কর্মকর্তা। অধ্যক্ষ ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিনের সাথে প্রধান নির্বাহী কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন।

এই সময় তিনি কলেজের পরিদর্শন বহিতে মতামত লিখেন। উপস্থিত ছিলেন-কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, এস এম ফরিদ, রুহুল আমিন রুবেল, মো. শফিকুর রহমান, প্রভাষক শাহানারা নাছরিন, রাবেয়া আক্তার খানম, সৈয়দ জাকিরুল ইসলাম।

Exit mobile version