The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল প্রতিপক্ষের হামলায় নিহত ১

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত। বুধবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় কাদিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাদির সোলাবাড়ি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের বাসিন্দা রমজান মিয়ার কাছে সাড়ে ৩ লাখ টাকা দেন কাদির। পরে ইরাকে যাওয়ার পর ৯দিন জেল খেটে দেশে ফিরে আসেন কাদির। বিষয়টি নিয়ে এলাকায় একাদিক সালিস বৈঠক করেন কাদির। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়।
গত বুধবার সন্ধ্যায় স্থানীয় সালীশ কারক মলাই মিয়া সঙ্গে দেখা করতে যান কাদির। মলাই মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে কাদিরের ওপর হামলা চালায় রমজানের লোকজন। এতে গুরুতর আহত হন কাদির। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম হোসেন মুঠোফোনে বলেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version