
ইজাজুলের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,ইজাজুল মানসিক প্রতিবন্ধী ছিল। গতকাল রোববার আসরের নামাজের পর সে কাউকে না বলে নিজ বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় সন্দেহবশত বাড়ির পাশে বর্ষার পানিতে বেড়জাল ফেলে টান দিলে জালে তার মৃতদেহ উঠে আসে। ইজাজুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিল বলে জানান তার মা খুশেদা বেগম।
সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনি প্রক্রিয়া শেষে ইজাজুলের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।